দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান

ভোলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারকে আইজিপির ঈদ উপহার প্রদান

ভোলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারকে আইজিপির ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার, ভোলা:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মো: আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে।

আজ (২১ মে) ভোলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ২ জন পুলিশ সদস্যের পরিবারের নিকট আইজিপি মহোদয়ের প্রেরিত এই শুভেচ্ছা বার্তা ও উপহার আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

উপহার হস্তান্তরকালে পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যদের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি গভীর আবেগ ও শ্রদ্ধাভরে শহীদ পুলিশ সদস্যদের অবদান স্মরণ করে বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় তাদের এই আত্মত্যাগ বাংলাদেশ পুলিশ কখনো ভুলবে না। সেই সাথে যেকোনো প্রয়োজনে ভোলা জেলা পুলিশ সর্বদা সর্বোচ্চ সহমর্মিতার সাথে এই পরিবারগুলোর পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।