দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় আভাস এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা-বিষয়ক প্রশিক্ষণ

ভোলায় আভাস এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা-বিষয়ক প্রশিক্ষণ
  আদিল হোসেন তপু:
শিক্ষার্থীদের জরুরি ও তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভোলায় অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) ৮০টি শিশু বিকাশ কেন্দ্রের সহায়িকাদের নিয়ে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে।
রোববার (১৭ মে) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং আভাসের স্পন্সরশিপ ফান্ডের প্রোগ্রামের অংশ হিসেবে ইলিশা ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ইলিশা ও রাজাপুর ইউনিয়নের আভাস পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের ৮০ জন যত্নকারী সদস্য অংশ নেন।
প্রশিক্ষণে এসবিকে (শিশু বিকাশ কেন্দ্র) যত্নকারী সদস্যদের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাসের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় বিশ্বাস, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্ন রাইহান এবং আভাসের কারিগরি কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি ও এনডিআরটি সদস্য আদিল হোসেন তপু এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক আখতার হোসেন।
আভাসের শিশু বিকাশ কেন্দ্রগুলোতে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা কার্যক্রম চলাকালে অনেক সময় শিশুরা ছোটখাটো দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়। এমন পরিস্থিতিতে শিশুদের তাৎক্ষণিক জীবনরক্ষাকারী সেবা ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিশু বিকাশ কেন্দ্রে একটি করে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে।
৪টি ব্যাচে বিভক্ত মোট ১০৫ জন অংশগ্রহণকারীকে নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত প্রতিনিধিরা।