দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

ভোলায় অভিযানে দুটি ইটভাটা বন্ধ এবং ৫ লাখ টাকা জরিমানা

ভোলায় অভিযানে দুটি ইটভাটা বন্ধ এবং ৫ লাখ টাকা জরিমানা
  ষ্টাফ রিপোর্টার: ভোলা, ১২ মে, ২০২৬, (বাসস): জেলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইটভাটা দুটিতে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার দালালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন ও মো. নুরুল আলম। এ বিষয়ে ভোলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বাসসকে বলেন, ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স এসএনএস ব্রিক্সকে ১ লাখ টাকা ও মেসার্স আলম ব্রিক্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পানি দিয়ে ইটভাটা দুটির কাঁচা ইট ধ্বংস ও ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, অভিযানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।