দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও তিন বাল্কহেড জব্দ

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও তিন বাল্কহেড জব্দ
  ষ্টাফ রিপোর্টার: ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি লোডিং ড্রেজার ও তিনটি বালুভর্তি বাল্কহেড জব্দ করেছে প্রশাসন। সোমবার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। অভিযানকালে বাগমারা চর এলাকা থেকে একটি লোডিং ড্রেজার ও একটি বালুভর্তি বাল্কহেড আটক করা হয়। পরে চতলারখাল এলাকা থেকে আরও দুটি বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়। প্রশাসন জানায়, ড্রেজারের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাল্কহেডগুলোতে তোলা হচ্ছিল। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ও বাল্কহেডে থাকা লোকজন পালিয়ে যায়। পরে জব্দ করা ড্রেজার ও বাল্কহেডগুলো ভোলা খেয়াঘাটে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের নামে নদীর মাঝের কৃষিজমি কেটে নেওয়া হচ্ছে। এছাড়া অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে ভেলুমিয়া ইউনিয়নের পশ্চিমাঞ্চলে নদীভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।