ষ্টাফ রিপোর্টার:
বোরহানউদ্দিন থানা পুলিশের হাতে ০১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে। পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অপরাধ নির্মূল ও পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ২:৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এএসআই মোঃ আবু সাঈদ ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের দালালপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি আজগর মালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিস্তারিত তথ্য: নাম: আজগর মাল, পিতা: মৃত বেলায়েত হোসেন ওরফে বেলু মাল, মাতা: সালেহা বেগম, ঠিকানা: দালালপুর, টবগী ইউনিয়ন, বোরহানউদ্দিন, ভোলা। আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরও ০২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বোরহানউদ্দিনে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার