দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান

বোরহানউদ্দিনে ১৪ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিনে ১৪ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়।

আজ মঙ্গলবার (০৬ মে ২০২৬) ভোর ০৫:২০ ঘটিকায় বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা ০৬নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ সিরাজ সিকদার (৪৫)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।