দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

বোরহানউদ্দিনে কলা চাষির শত কলাগাছ কর্তনের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বোরহানউদ্দিনে কলা চাষির শত কলাগাছ কর্তনের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নজির আহমেদ বাড়ী এলাকায় কলা চাষি আব্দুল খালেকের ১ শত কলাগাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। একই এলাকার খোকন নজির, ইউসুফ নজির, নজু, ইসলাম ও এমরানের বিরুদ্ধে ১ শত কলা গাছ কর্তন ও হত্যার হুমকির অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল খালেক। তিনি অভিযোগ করে বলেন, তিনি কলা চাষ করতে কলা বাগানে ১ শত কলা গাছ রোপন করেন। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার তার ১ শত কলাগাছ কর্তন করেছেন উল্লেখিত প্রতিপক্ষরা। উল্লেখিত প্রতিপক্ষদের বিচার দাবী করছেন ভুক্তভোগী আব্দুল খালেক। অন্যদিকে খোকন নজিরের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি তবে দুই গ্রুপের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে এমনটি জানান স্থানীয়রা। তবে ১ শত কলাগাছ কর্তনের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে।