দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

বৈরী আবহাওয়ার কারনে মজু চৌধুরীর হাট-ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ।

বৈরী আবহাওয়ার কারনে মজু চৌধুরীর হাট-ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ।
  ষ্টাফ রিপোর্টার: কালবৈশাখী ঝড়ের কারনে মেঘনা নদী উত্তাল রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে একটি লঞ্চ যাত্রী নিয়ে মজু চৌধুরীর হাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, বৈরী আবহাওয়ার কারনে বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তিনি জানান, এ রুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে। এতে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়। এদিকে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে বুধবার সকা থেকে মজুচৌধুরীর হাট ঘাটে বরিশাল-ভোলাগামী বিপুল পরিমাণ যাত্রী অবস্থান নেয়। তাদেরকে ঘাটে ধরে রাখার পরিস্থিতি ছিল না। তাই দুপুর সোয়া ১২ টার দিকে পারিজাত নামক একটি লঞ্চ ছাড়া হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ছোট লঞ্চ এবং ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই ঘাটের পোট অফিসার শাহ আলম জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে রাত ১ টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার লঞ্চ চলাচল কিছুটা স্বাভাবিক হয়৷ অন্যদিকে কালবৈশাখীর প্রভাবে লক্ষ্মীপুরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সাথে বিক্ষিপ্তভাবে বজ্রপাতও হয়েছে। তবে ওইদিন বিকেল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে কিছুটা ঝড়ো হওয়ার বয়ে যায়। সেই সাথে ভারী বৃষ্টিপাতও শুরু হয়।