বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান ভোলায় বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন
**স্টাফ রিপোর্টার**
০৮ এপ্রিল ২০২৬ বুধবার ভোলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
সকালে পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার (সালামি) প্রদান করে। সালামি গ্রহণ শেষে তিনি পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন।
সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি পুলিশ বাহিনীকে আরও সুশৃঙ্খল, নৈতিকতাসম্পন্ন ও জনবান্ধব করে গড়ে তোলার ওপর জোর দেন এবং এ লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান (চরফ্যাশন সার্কেল), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ, আরও আই এবং পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।