সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল গৌরনদী উপজেলার বিল্লগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বরিশালে ভাইসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ভোলা টাইমস্ ডেক্স:
বরিশালের গৌরনদী উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নিজবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু এবং তার ভাই উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টু। সৈকত গুহ পিকলু বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একাধিকবারের চেয়ারম্যান বলে জানা গেছে।
যৌথ বাহিনী জানায়, অভিযানকালে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, দেশি ও বিদেশি অবৈধ মদ, ৫৭টি চেক বই এবং তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।