ভোলা প্রতিনিধি:
আজ ১৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ, ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান মহোদয়ের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ভোলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মহোদয়ের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মো: আহসানুজ্জামান। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।