দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান কৃষি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহন কালে প্রায় তিন হাজার কেজি মাছ জব্দ করে কোস্ট গার্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহন কালে প্রায় তিন হাজার কেজি মাছ জব্দ করে কোস্ট গার্ড
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহন কালে চিংড়ি ও চেউয়া মাছ সহ প্রায় তিন হাজার কেজি মাছ জব্দ করে ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১ টা থেকে ২ টা পর্যন্ত মেঘনা নদীর ইলিশা তীরবর্তী এলাকায় ফারহান ৬ লঞ্চ ও টিপু ১৪ লঞ্চে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি মাছ জব্দ করে  ইলিশা কোস্ট গার্ডের পল্টুনে নিয়ে আসা হয়। পরবর্তীতে ভোর ৬ টায় মৎস্যর উপস্থিতিতে এতিমখানা সহ অসহায়দের মাঝে এ বিলি করে দেয়া হয়। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং ইলিশের বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় সচেতন মহল কোস্ট গার্ডের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অসাধু চক্রের দৌরাত্ম্য কমবে এবং মাছের  উৎপাদন বৃদ্ধি পাবে।