নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: ভোলায় দাখিল পরীক্ষা ঘিরে পরিদর্শকদের উদ্দীপনামূলক সভা
ভোলা প্রতিনিধি:
আসন্ন ২০২৬ সালের দাখিল পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ প্রস্তুতি সভা। পুরো আয়োজনজুড়ে ছিল দায়িত্ববোধ, সতর্কতা ও সফল পরীক্ষা আয়োজনের দৃঢ় প্রত্যয়। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় ভোলা-১ কেন্দ্র (কোড: ৫৫৩)-এর হল সচিব ও ভোলা দারুল হাদিসকা আমি মাদ্রাসার ফিন্সিপাল আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাঈম নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, “একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজন আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। কোনোভাবেই নকলের সুযোগ রাখা হবে না।” সভায় উপস্থিত পরীক্ষা পরিদর্শকরা উৎসাহ ও দৃঢ়তার সঙ্গে জানান, তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে প্রতিহত করবেন। তাদের বক্তব্যে ফুটে ওঠে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরীক্ষা পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার। এসময় শিক্ষকদের পক্ষ থেকে পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রতিটি কক্ষে পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে জোরালো দাবি জানানো হয়। তারা বলেন, অনুকূল পরিবেশ নিশ্চিত হলে পরীক্ষার্থীরা আরও মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারবে। সভায় ভোলা-১ কেন্দ্রের আওতাধীন ২৬টি মাদ্রাসার প্রায় ১৬০-১৬৫ জন শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষা পরিদর্শক অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মোঃ বনি আমিন, মোঃ আব্দুর রহমান, মোঃ মোশারফ হোসেন, ইসরাত জাহান, মোঃ মফিজুল ইসলাম, হাসনাইন আহমেদ এবং মোহাম্মদ ইব্রাহিমসহ আরও অনেকে। উল্লেখ্য, চলতি বছরের দাখিল পরীক্ষায় ভোলা-১ কেন্দ্র দারুল হাদিস কামিল মাদ্রাসায় মোট ৭৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৩৩৩ জন এবং ছাত্রী ৪১৩ জন। এছাড়া ১৭৫ জন আংশিক পরীক্ষার্থীও পরীক্ষায় অংশগ্রহণ করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টা, কঠোর নজরদারি ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এবারের দাখিল পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও দৃষ্টান্ত স্থাপনকারী