দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ কৃষি দৌলতখান মনপুরা মৎস্য সর্বশেষ

দৌলতখানে মজুদকৃত ৭০০ লিটার ডিজেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা।

দৌলতখানে মজুদকৃত ৭০০ লিটার ডিজেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা।

ষ্টাফ রিপোর্টার: 

ভোলার দৌলতখানে অবৈধ মজুদকৃত ৭০০ লিটার ডিজেল (জ্বালানি তেল) জব্দ করেছে প্রশাসন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন দৌলতখান থানাসংলগ্ন মাছঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে চারটি ড্রামে রাখা এই জ্বালানি তেল জব্দ করেন। দোকানের মালিক মো. মিজানুর রহমান মজুদকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানে মজুতকৃত ডিজেল জব্দ ও অবৈধভাবে ডিজেল রাখার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন বলেন, বর্তমানে দেশে পেট্রোল, অকটেনসহ জ্বালানি তেলের সংকট চলছে। অবৈধ মজুদকৃত জ্বালানি তেলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।