দৈনিক ভোলা টাইমস্
|
ভোলা জেলা দৌলতখান কৃষি মৎস্য

দৌলতখানে বিভিন্ন পেশাজীবীদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করেন হাফিজ ইব্রাহিম

দৌলতখানে বিভিন্ন পেশাজীবীদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করেন হাফিজ ইব্রাহিম
জামাল খান,ভোলা টাইমস্: ভোলা দৌলতখানে বিভিন্ন পেশাজীবী,রাজনৈনিক,শিক্ষক,সাংবাদিক ও বিশিষ্ট জনদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। ১৯ মার্চ বৃহস্পতিবার উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা -২ মাননীয় সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম।আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভপতি আঃমান্নান মিয়া,শাজাহান শাজু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক,নিজাম ভুইয়া,ফারুক হোসেন তালুকদার,আনোয়ার হোসেন কাকন,আবুল বশির মেম্বার,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা মোহাম্মদ রিয়াজ,যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম জহির,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি,ফখরুল ইসলাম টপি,জাকির হোসেন বাবুল,উপকূল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জয়নাল আবদীন ফরাজী,রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল কাজী,দৌলতখান প্রেসক্লাবের সভাতি জাকির আলম,সাধারণ সম্পাদক মোঃমিজান সহ বিভিন্ন ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। এসময় মাননীয় এমপি সবার কাছে দোয়ার দরখাস্ত রেখেছেন এবং দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।