দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ কৃষি দৌলতখান মনপুরা মৎস্য

দৌলতখানে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন

দৌলতখানে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন
    জামাল খান, দৌলতখান প্রতিনিধি: ভোলা দৌলতখানে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট আট হাজার কৃষককে এ সহায়তা প্রদান করা হবে। ‎সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মো.হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে গেষ্ট অব অনার অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন বোরহান উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। ‎উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। তিনি বলেন, ‘সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে আবাদ খরচ কমাতে পারবেন এবং উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবেন।’  তিনি জানান, সময়মতো এসব উপকরণ সরবরাহের ফলে চলতি মৌসুমে আউশ ধানের আবাদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ‎প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তব্যে সংসদ সদস্য মো.হাফিজ ইব্রাহিম বলেন, ‘কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের সহায়তা করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণ কৃষকদের জন্য একটি বড় সহায়তা, যা খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’ তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান। ‎গেষ্ট অব অনার অতিথি মাফরুজা সুলতানা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব কৃষকদের উন্নয়নে কাজ করছে।’ তিনি উল্লেখ করেন, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রকল্প চালু করা একটি যুগান্তকারী উদ্যোগ, যা কৃষকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে সহায়ক হবে। তিনি কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং কৃষিখাতে আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান। ‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আঃমন্নান মিয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির,উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর মাষ্টার,পৌর বিএনপি নেতা সাগর, সহকারি কৃষি অফিসার মো.হোসেন প্রমুখ। ‎অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষকরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে তাদের উৎপাদন ব্যয় কমবে এবং তারা অধিক জমিতে আবাদ করতে উৎসাহিত হবেন। ‎সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে চলতি মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।