দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্ধোধন
জামাল খান ভোলা টাইমস
ভোলা দৌলতখান উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ মে)আমিরজাং গজনবী স্টেডিয়ামে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(বালক-বালিকা)খেলার শুভ উদ্ভোধন করে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু.জাহিদ উদ্দদিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আঃমন্নান মিয়া,সাধারণ সম্পাদক শাজাহান শাজু,সহ-সভাপতি নিজাম ভুইয়া,ক্রিয়া সম্পাদক আবদুল কাদের উজ্জল চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব আবুহেনা রওয়াজ,যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম জহির,প্রাথমিক সমিতির সভাপতি মো.নোমান,সাধারণ সম্পাদক আবদুল হাই,সাংগঠনিক হারুন অর রশিদ,নির্বাহি সভাপতি শহিদুল্লাহ নয়ন,সহ-সভাপতি নুরে আলম,সিনিয়র মৎস্য অফিসার আঃরহমান খান সহ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।খেলায় বালিকা নুরমিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে সৈয়দপুর সুকদেব প্রাথমিক বিদ্যালয়ে ১-০ গোলে হারিয়ে বিজয় হয়।অপরদিকে বালক পশ্চিম কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বিজয়ী দলের অধিনায়কদের হাতে ট্রপি তুলে দেন।