দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি মৎস্য

দৌলতখানে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

দৌলতখানে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে ১০ বছরের মারজান  নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩১মার্চ সকাল ১১ টায় দৌলতখান  পৌরসভা ০৯নং ওয়ার্ডের সাহেবের হাট মাদ্রাসা সংলগ্ন কবির মিস্ত্রী  বাড়ির পুকুরে এঘটনা ঘটে। নিহত মারজান  ওই ওয়ার্ডের রাসেলের মেয়ে। স্বজনরা জানান, সকালে শিশু মারজান এর মা আমেনা বেগম ঘরের কাজে ব্যস্থ ছিলো। এসময় শিশু মারজান ঘর থেকে বের হয়ে, ঘরের পাঁশের পুকুরের গোসল করতে নেমে পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে । পরে শিশু মারজানকে সেখান থেকে উদ্ধার করে দৌলতখান উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।