দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি মৎস্য

দৌলতখানে চরগুমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

দৌলতখানে চরগুমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা
  মোঃ বাবুল রানা : ভোলার দৌলতখান উপজেলায় চরগুমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং , শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন চরগুমানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। বক্তব্য দেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান বাহার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল হাই এবং জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক ড. মো. খলিলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদ উদ্দিন। সঞ্চালনা করেন জিজেইউএস-এর পরিচালক মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। তারা বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি, পুষ্টি সহায়তা কার্যক্রম এবং সার্বিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। আলোচনায় জানানো হয়, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে। সভা শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।