দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি মৎস্য

দৌলতখানে গ্রাম্য আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৌলতখানে গ্রাম্য আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  জামাল খান: দৌলতখানে গ্রাম্য আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২ টায় উপজেলা সমন্বয়ক ইলিয়াছ হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসারের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। এসময় বক্তারা বলেন,৫ আগষ্টের পর মেম্বার-চেয়াম্যান বিভিন্ন ইউনিয়নে সংকট থাকায় গ্রাম্য আদালতের কার্যক্রম কিছুটা বন্ধ রয়েছে।স্থানীয় নির্বাচন হয়ে গেলে আবার আগের মত ফিরে আসবে।গ্রাম্য আদালতে মামলা করলে অনেক সুবিধা রয়েছে এবং অল্প সময়ে স্বল্প খরচ সঠিক বিচার পাওয়া সুযোগ রয়েছে। স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি সম্ভব বলে মনে করি। দেওয়ানী,ফৌজদারি মামলা নিষ্পত্তি কতটুকু জরিমানা করার বিধান রয়েছে তা যারা পরিচালনা করবে সেটা যেন সঠিক ভাবে করে দেয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ইউপি সচিবগণ,বিভিন্ন এনজিও অফিসার,এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।