দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
  তজুমদ্দিন প্রতিনিধি: উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে| বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা জেলা সমাসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত কুমার সরকার| অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপন্থাপন করেন ভোলা জেলা সমাজসেবা অফিসার সেলিনা আক্তার| অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সরোয়ারে আলম, দ্বীপাঞ্চল ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক রফিক সাদী প্রমুখ|