দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ

তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ
    ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার কাজীকান্দি এলাকা থেকে প্রায় লাখ টাকা মূল্যের একটি চোরাই গরু উদ্ধার করেছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি জব্দ করে। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার কাজীকান্দি এলাকার ইউনুস সর্দারের গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ইউনুস সর্দার ও তার দুই ছেলে দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। এর আগেও তারা একাধিকবার চুরির ঘটনায় ধরা পড়ে জেল খেটেছে। স্থানীয়দের দাবি, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গরু জব্দ করেছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক শনাক্ত করে গরুটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।