দৈনিক ভোলা টাইমস্
|
ভোলা জেলা দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল: গণভোটের রায় বাস্তবায়নের দাবি

ভোলায় ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল: গণভোটের রায় বাস্তবায়নের দাবি
  মোঃ আব্দুর রহমান হেলাল: গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ভোলায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ভোলা প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশস্থলে জড়ো হয়ে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, গণভোটের ফলাফল বাস্তবায়নে গড়িমসি করে সরকার জনগণের মতামতকে অবমূল্যায়ন করছে। একই সঙ্গে ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং গুরুত্বপূর্ণ কমিশনগুলো বাতিলের উদ্যোগকে তারা গণবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।