আদিল হোসেন তপু:
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকালে ভোলা জেলা ছাত্রদলের নব গঠিত ছাত্রদলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস ও বাপ্পি, ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান ও পিয়াস, ছাত্রনেতা তারেক সিকদার, সালেহ উদ্দিন সালেহ, মাসুমসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নবনির্বাচিত নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ভোলা জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তারা নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।