দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ কৃষি

জাতীয় সংসদের স্পিকারের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকারের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ভোলা টাইমস স্টাফ রিপোর্টার

ভোলায় তিন দিনের সরকারি সফর শেষে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি ভোলা সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সার্কিট হাউজে পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় স্পিকার মহোদয়কে উষ্ণ অভিবাদন জানান এবং ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় স্পিকার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং জেলা পুলিশের পেশাদারিত্ব ও কর্মক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।