চরফ্যাশন অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান ও সম্পাদক শোহেব
Newsroom Saturday, 04 April, 2026 পড়ার সময়: 1 মিনিট 6 বার পঠিত
চরফ্যাশন প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্:
বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চরফ্যাশন উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়নকে সভাপতি এবং ভোরের কাগজের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এ. আর. শোহেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সংগঠনের ভোলা জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী ও দৈনিক রূপালী বাংলাদেশ ভোলা প্রতিনিধি খলিল উদ্দিন ফরিদ এবং সাধারণ সম্পাদক ছোটন সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত এ কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন), কামরুল সিকদার (কালের কণ্ঠ) ও মো. খুরশিদ আলম (বাংলাবাজার পত্রিকা)। সহ-সাধারণ সম্পাদক: নুরুল্লা আরিফ (আলোকিত বাংলাদেশ)। সাংগঠনিক সম্পাদক: আরিফুর রহমান রাসেল (সংবাদ সারাবেলা), হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ) ও শফি উল্লাহ শফি (বরিশাল বার্তা)। বার্তা সম্পাদক: মেহেদী হান্নান (এশিয়ান টিভি)। দপ্তর সম্পাদক: মোস্তাফিজুর রহমান (আজকের পরিবর্তন)। কোষাধ্যক্ষ: জসিম পাটোয়ারী (অপরাধ বিচিত্রা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মামুন হোসাইন (ভোরের আকাশ)। নির্বাহী সদস্য: শাহ কামাল (মানবতার কণ্ঠ) ও আওলাদ হোসেন শামীম (সময়ের খবর)। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।