দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে স্থানীয়দের মতবিনিময়

চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে স্থানীয়দের মতবিনিময়
  ষ্টাফ রিপোর্টার: ভোলার চরফ্যাশন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর নেতৃত্বে চরফ্যাশন উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত নির্বাহী কর্মকর্তা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, মাদক সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ সকল কাজে সকলের সহযোগিতা কামনা করেন।