দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

চরফ্যাশনে গণধর্ষণের শিকার গৃহবধূ, ১০ দিনেও অভিযুক্তদের ধরেনি পুলিশ, নিরাপত্তার ঝুঁকিতে পরিবার

চরফ্যাশনে গণধর্ষণের শিকার গৃহবধূ, ১০ দিনেও অভিযুক্তদের ধরেনি পুলিশ, নিরাপত্তার ঝুঁকিতে পরিবার
  চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে নিজের বসত ঘরে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ২৪ এপ্রিল থানায় মামলা করা হয়েছে। তবে ১০ দিনেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপর দিকে মামলা করে চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন ভিকটিম ও তার পরিবার। ৪ মে সোমবার ভিকটিম ও তার স্বজনরা স্থানীয় সাংবাদিকদের জানান, গত ২০ এপ্রিল চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চরকচ্ছপিয়া বাজারের কাছে এক নারী নিজ ঘরে গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার তিনদিন পর ২৪ এপ্রিল ভিকটিম বাদি হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৯/৪৫ তারিখ ২৪/০৪/২০২৬। মামলায় একই এলাকার রিয়াজ (২৫), জাকির (২৪), মফিজ (২৭), নুরুউদ্দিন (২৬) এবং আল আমিন (২৫)কে আসামি করা হয়। ভুক্তভোগী নারী পুলিশের কাছে লিখিত অভিযোগে বলেন, তিনি চরকচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে বসবাস করতেন। স্বামী চট্টগ্রাম কাজ করেন। ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত রিয়াজ ঘরের সামনে এসে তাকে ডাকে। ডাক শুনে দরজা খুলে দেওয়ার সাথে সাথে অভিযুক্তরা তার মুখে কাপড় চেপে ধর্ষণ করেন। এবিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ এহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।