চরফ্যাশনে এনসিপি’র এমপি প্রার্থীর বাবা ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, চরফ্যাশন:
চরফ্যাশনে এমপি প্রার্থীর বাবা ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার চরফ্যাশন প্রতিনিধি ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার হাজারীগঞ্জ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড চর ফকিরা এলাকায় ৭ বছরের এক শিশু কে ধর্ষণের অভিযোগে এনসিপির মনোনীত এমপি পদপ্রার্থীর মনজু খন্দকারের পিতা সেলিম খন্দকার (৫৫) কে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানাযায় গত ২৮ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় ভিকটিম শিশু মাঠে খেলাধুলা করতে গেলে অভিযুক্ত সেলিম খন্দকার বিভিন্ন লোভ লালসা দেখিয়ে শিশুকে তার নিজ বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।পরে শিশু বাড়িতে এসে অসুস্থ হয়ে ব্যাথায় কান্নাকাটি করলে অভিভাবকদের নজরে আসে।এসময় শিশুর মা ভিকটিম মেয়েকে জিজ্ঞাসা করলে মূল ঘটনা সামনে আসে।পরে শিশুর বাবা বাদী হয়ে শশীভুষন থানায় মামলা দায়ের করলে রাতেই শশীভুষন থানা পুলিশ অভিযান দিয়ে অভিযুক্ত সেলিম খন্দকার কে গ্রেফতার করেন। এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত সেলিম খন্দকার কে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।