চরফ্যাশনের ওসি জাহাঙ্গীর বাদশা বিদায় সংবর্ধনায় সিক্ত , চার মাসেই মানুষের আস্থা জয়
ষ্টাফ রিপোর্টার:
ভোলার চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশার বদলি উপলক্ষে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চরফ্যাশন অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে এ সংবর্ধনা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ওসি জাহাঙ্গীর বাদশার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা তার কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তারা বলেন, অল্প সময়ের মধ্যেই তিনি একজন দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সেবামূলক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর চরফ্যাশন থানায় যোগদান করেন জাহাঙ্গীর বাদশা। মাত্র চার মাসের স্বল্প সময়েই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। সম্প্রতি তাকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে বলে তিনি জানান। তার আকস্মিক বদলির খবরে এলাকাবাসীর মধ্যে অনেকেই দুঃখ প্রকাশ করে বলেন, এমন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক কর্মকর্তাকে চরফ্যাশনের মানুষ দীর্ঘদিন মনে রাখবে।