বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার নবগঠিত কমিটির নেতারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (১০ মে) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কাটাবনের বাসায় আর সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঙ্গে হাতিঝিল দেখা করে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ভোলা জেলা ছাত্রদলের নেতারা।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা, সংগঠনের বর্তমান সংকট এবং আগামীর ছাত্রদলের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথাবার্তাও হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস ও বাপ্পি সহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
চলতি মাসের ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ভোলা জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে আবদুল্লাহ আল রাসেলকে সভাপতি এবং নূর মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সহ সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বেলাল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকেই ভোলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ৯ বছর পরে ভোলা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।