দৈনিক ভোলা টাইমস্
|
কৃষি দৌলতখান ভোলা জেলা সর্বশেষ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নৌবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি জোরদার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নৌবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি জোরদার
‎মোঃ আশিক পণ্ডিত, দৈনিক ভোলা টাইমস্ ::   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র ২৯ জানুয়ারি বৃহস্পতিবার  দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে। ‎ ‎এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা ভবন ও মডেল মসজিদে অবস্থানরত নৌ-কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। ‎ ‎তিনি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল নৌসদস্যকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেন। ‎ ‎বাংলাদেশ নৌবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।