ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘কর্ণফুলী-৩’ থেকে প্রচণ্ড অসুস্থ এক শিশুকে উদ্ধার করে দ্রুতগামী স্পিডবোটে করে ঢাকায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লঞ্চে থাকা যাত্রীরা সাহায্য চাইলে নৌবাহিনীর দল তাৎক্ষণিকভাবে সাড়া দেয় এবং তাদের দ্রুতগামী স্পিডবোটে করে শিশুটিকে ঢাকার উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় লঞ্চের যাত্রী ও স্থানীয়রা নৌবাহিনীর তাৎক্ষণিক ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। শিশুটির বর্তমান অবস্থা ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।