ভোলা জেলা

ভোলা জেলা

মনপুরায় ভোলা-৪ আসনে গণসংযোগ বিএনপি প্রার্থী ও যুবদল সম্পাদক নয়ন।   "ফ্যামিল কার্ডের মাধ্যমে নাগরিকদের চাহিদা পূরণ করা হবে"  " বিএনপি ক্ষমতায় এলে চরবাসিরদের জমি বন্দোবস্ত মাধ্যমে বঞ্চনা দূর করা করা হবে"।।   মোঃসজীব মোল্লা  মনপুরা (ভোলা) প্রতিনিধি  কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল  ইসলাম নয়ন বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নাগরিকদের সকল মৌলিক চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ প্রদান ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা নিশ্চিত করা হবে।  মঙ্গলবার দুপুর ৩ টায় ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দুর্গম কলাতলী চরে নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  নুরুল ইসলাম নয়ন আরও বলেন, কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ এবং চরাঞ্চলে বসবাসকারী ভূমিহীন মানুষের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে চরবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।  গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন এবং দরিদ্র রোগীদের জন্য সিপিপি আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  ক্যাপসনঃ পিক-১.২.৩.৪ মনপুরা বিচ্ছিন্ন কলাতলী চরে নির্বাচনী প্রচারণায় ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

22 Jan, 2026 7 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বৃহস্পতিবার শুরু হলো নির্বাচনী প্রচার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে পর্যায়ে সংসদ নির্বাচনী প্রচারণার ঘণ্টা বেজে উঠলো। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো।  gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন বিধি মোতাবেক, প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন।  সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আজ সকালে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বিএনপি। সিলেটের এই সমাবেশসহ প্রথম দিনেই মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  অন্যদিকে আজ বেলা দুইটায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমানসহ ১০–দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এই জনসভাস্থলটি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী এলাকার (ঢাকা–১৫) মধ্যে।  আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)। জিয়ারত শেষে প্রচার কর্মসূচি তিন নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ পর্যায়ের নেতারা প্রচারে অংশ নেবেন বলে দলটি জানিয়েছে।  আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে সিপিবি।  আর সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনী প্রচার শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

21 Jan, 2026 8 বার পঠিত